Gujarat Extreme Rain | চূড়ান্ত খামখেয়ালিপনা বর্ষার, গুজরাটে জলের তলায় রাস্তা, চলছে স্পিডবোট

Thursday, July 23 2026, 2:30 pm
Gujarat Extreme Rain | চূড়ান্ত খামখেয়ালিপনা বর্ষার, গুজরাটে জলের তলায় রাস্তা, চলছে স্পিডবোট
highlightKey Highlights

যে রাজ্যে এত বৃষ্টি হল, সেই গুজরাটে এখনও ২০ শতাংশ বৃষ্টি-ঘাটতি। সৌরাষ্ট্র-কচ্ছে ঘাটতি ৪২ শতাংশ। অর্থাৎ, রাজ্যের মধ্যেই চূড়ান্ত খামখেয়ালিপনা বর্ষার।


জলবায়ু পরিবর্তনের কুফল অল্প সময়ে অতিবৃষ্টি। এবার আবহাওয়া খামখেয়ালিপনার শিকার গুজরাট-এর ভালসাদ (Valsad) জেলার উম্বেরগাঁও। একদিনে ১০৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। দমদমের সাড়ে ৬ গুণ বৃষ্টি হয়েছে উম্বেরগাঁওয়ে। ২ মাসের বৃষ্টি ঝরেছে মাত্র ২৪ ঘণ্টায়। অতিবৃষ্টির জেরে নদীর চেহারা নিয়েছে রাস্তা। ডুবে গিয়েছে আস্ত গাড়ি। জলের নীচে দামি অ্যাপার্টমেন্টের বেডরুম, ডাইনিং রুম। অথচ এত বৃষ্টির পরেই সেই গুজরাটে এখনও ২০ শতাংশ বৃষ্টি-ঘাটতি রয়েছে। আবহবিদরা বলছেন, এরই নাম এক্সট্রিম ওয়েদার। দেশের কোনায় কোনায় এই পরিবর্তনের প্রভাব স্পষ্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File