Sandakphu -Phalut Trek | সান্দাকফু ও ফালুট ভ্রমণে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল জিটিএ!
Wednesday, October 28 2026, 4:22 pm

Key Highlightsএক মাসে দুই পর্যটকের মৃত্যুর পর অবশেষে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ও সংলগ্ন ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)।
এক মাসে দুই পর্যটকের মৃত্যুর পর অবশেষে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ও সংলগ্ন ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)। নতুন নির্দেশিকা অনুযায়ী, পাহাড়ে যাওয়ার আগে পর্যটকদের ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে, অন্যথায় মানেভঞ্জন উপ-স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করাতে হবে। উচ্চতাজনিত সমস্যা ও অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা রোধেই এই কড়া পদক্ষেপ। ট্যুর অপারেটর, গাইড এবং ল্যান্ডরোভার চালকদেরও পর্যটকদের স্বাস্থ্যের উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থতার লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিচে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি গাড়িতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।


