North Bengal | পাহাড়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগ, উন্নয়ন ও দুর্নীতির তদন্তের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!
Tuesday, September 8 2026, 10:27 am

Key Highlightsপাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এ প্রশাসক পদে আইএএস স্ম্রুতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করল নবান্ন।
পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এ প্রশাসক পদে আইএএস স্ম্রুতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করল নবান্ন। মঙ্গলবার উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি কালিম্পংয়ের সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের একাধিক বড় ঘোষণার কথা জানান মুখ্যমন্ত্রী। পাহাড়ে বিপর্যয় মোকাবিলার জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি গত বছরের ধসে ক্ষতিগ্রস্ত ৭৩টি পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস এবং যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে জিটিএ-র শিক্ষক নিয়োগ ও পানীয় জল প্রকল্পের 'প্রাতিষ্ঠানিক দুর্নীতি' নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও গ্রেপ্তারি নিশ্চিত করা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- উত্তরবঙ্গ
- শুভেন্দু অধিকারী


