Indian Navy | নৌবাহিনীর জন্য ৮টি যুদ্ধজাহাজ গড়বে জিআরএসই ও গোয়া শিপইয়ার্ড, স্বাক্ষরিত হলো চুক্তি!

Monday, November 2 2026, 4:50 pm
Indian Navy | নৌবাহিনীর জন্য ৮টি যুদ্ধজাহাজ গড়বে জিআরএসই ও গোয়া শিপইয়ার্ড, স্বাক্ষরিত হলো চুক্তি!
highlightKey Highlights

দেশের সমুদ্র নিরাপত্তা মজবুত করতে আটটি অত্যাধুনিক ‘নেক্সট জেনারেশন করভেট’ যুদ্ধজাহাজ তৈরির বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।


দেশের সমুদ্র নিরাপত্তা মজবুত করতে আটটি অত্যাধুনিক ‘নেক্সট জেনারেশন করভেট’ যুদ্ধজাহাজ তৈরির বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ৫৩,৮৬৬ কোটি টাকার এই প্রকল্পের জন্য সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স (জিআরএসই) এবং গোয়া শিপইয়ার্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে পাঁচটি যুদ্ধজাহাজ তৈরি করবে জিআরএসই এবং বাকি তিনটি গোয়া শিপইয়ার্ড। যুদ্ধজাহাজগুলির নকশা করবে ভারতীয় নৌবাহিনী নিজে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই করভেটগুলি আকাশ, সমুদ্র বা জলের তলায় শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবে। পাশাপাশি, এই মেগা প্রকল্পের জেরে আগামী দিনে প্রতিরক্ষা শিল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File