GST | মে মাসে GST সংগ্রহ হলো ১.৯৪ লক্ষ কোটি টাকা, গত বছরের তুলনায় ৩.২ শতাংশ বেশি!

Tuesday, June 2 2026, 7:35 am
GST | মে মাসে GST সংগ্রহ হলো ১.৯৪ লক্ষ কোটি টাকা, গত বছরের তুলনায় ৩.২ শতাংশ বেশি!
highlightKey Highlights

কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে চলতি বছরের মে মাসে মোট ১.৯৪ লক্ষ কোটি টাকার গ্রস জিএসটি সংগ্রহ হয়েছে।


মে মাসে বাড়লো দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক জিএসটি (GST) সংগ্রহ। সোমবার অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে চলতি বছরের মে মাসে মোট ১.৯৪ লক্ষ কোটি টাকার গ্রস জিএসটি সংগ্রহ হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহ ৩.২ শতাংশ বেশি। ২০২৫ সালের মে মাসে মোট জিএসটি সংগ্রহ হয়েছিল ১.৮৮ লক্ষ কোটি টাকা। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে উত্তরপ্রদেশ। সেখানে জিএসটি সংগ্রহে ১৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। তবে অর্থ মন্ত্রকের তথ্য বলছে, ২০২৫ সালের মে মাসে একটি টেলিকম সংস্থা স্পেকট্রাম বরাদ্দের জন্য এককালীন ১০,০০০ কোটি টাকার জিএসটি জমা করেছিল। সেই অঙ্ক বাদ দিলে চলতি বছরের মে মাসে জিএসটি সংগ্রহের প্রকৃত বৃদ্ধি প্রায় ৯ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File