Netaji Idol | খাস কলকাতায় নেতাজিকে চরম অসম্মান! ভাঙা হল নেতাজির মূর্তির ডান হাত!

Thursday, August 13 2026, 2:17 pm
Netaji Idol | খাস কলকাতায় নেতাজিকে চরম অসম্মান! ভাঙা হল নেতাজির মূর্তির ডান হাত!
highlightKey Highlights

কলকাতার বুকে ভাঙা হল নেতাজির মূর্তি। দেখা গেল, নেতাজির মূর্তির ডান হাত ভাঙা। এই ঘটনাকে কেন্দ্র করে নিউ আলিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে।


সম্প্রতি মু্খ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজিকে অসম্মান করলে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা ঘোষণা করেছেন। কিন্তু এরই মধ্যে কলকাতার বুকে ভাঙা হল নেতাজির মূর্তি। দেখা গেল, নেতাজির মূর্তির ডান হাত ভাঙা। এই ঘটনাকে কেন্দ্র করে নিউ আলিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা তিন মাথার মোড়ে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল অবধি অক্ষত ছিল মূর্তি। আজ সকালে দেখা যায়, নেতাজির মূর্তি ভাঙা। কে বা কারা নেতাজির ডান হাত ভেঙে দিয়েছে। খবর পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এই ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান বিজেপি কর্মীরা। পাশাপাশি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File