Green Train | দেশে ছুটছে হাইড্রোজেন ট্রেন, মাত্র ৫ টাকার টিকিটেই করতে পারবেন সফর!

Friday, July 17 2026, 4:11 pm
Green Train | দেশে ছুটছে হাইড্রোজেন ট্রেন, মাত্র ৫ টাকার টিকিটেই করতে পারবেন সফর!
highlightKey Highlights

এই ট্রেনে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া মাত্র ৫ টাকা, আর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা, যা অনেক স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের চেয়েও কম।


১৭ জুলাই হরিয়ানার জিন্দ রেলস্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রিবাহী ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেন ডিজ়েল বা ওভারহেড বিদ্যুতের উপর নির্ভরশীল নয়। ট্রেনে থাকা হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয়, তার মাধ্যমে এই ট্রেন চলে। ইকো ফ্রেন্ডলি এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া মাত্র ৫ টাকা, আর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা, যা অনেক স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের চেয়েও কম। প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ ঝিন্দ থেকে সোনিপত রুটে ট্রেনটির যেতে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। পথে পড়বে ঝিন্দ সিটি, পান্ডু পিন্ডারা, ললিত খেরা, ভাম্ভেওয়া, বুটানা, খান্দরাই, রাবরাহ, লাথ, মোহানা ও বারওয়াসনি-সহ মোট ১৩টি স্টেশন। ১০ কোচের এই ট্রেনে একসঙ্গে প্রায় ২,৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File