Greater Noida Bus Fire | চলন্ত স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে, জীবন্ত দগ্ধ ৯! আহত একাধিক

Thursday, September 24 2026, 5:07 am
Greater Noida Bus Fire | চলন্ত স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে, জীবন্ত দগ্ধ ৯! আহত একাধিক
highlightKey Highlights

বৃহস্পতিবার ভোরে একটি স্লিপার পর্যটক বাসে আচমকাই আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু অন্তত ৯ জনের।


গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল বাসটি। দয়ানতপুর গ্রামের কাছে পৌঁছনোর সময়ে আচমকাই আগুন ধরে যায়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, চারদিকে এতটাই ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ভিতরে থাকা যাত্রীরা কার্যত দমবন্ধ অবস্থায় পড়ে যান। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File