Govt School | এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে পালিত হবে সংবিধান দিবস, ঘোষণা স্কুল শিক্ষা দপ্তরের

Key Highlightsকেন্দ্রের নির্দেশ দেবার কার্যকরী রাজ্যেও। এখন থেকে রাজ্যের সমস্ত স্কুলে পালিত হবে সংবিধান দিবস।
পশ্চিমবঙ্গের খবর। কেন্দ্রের পর এবার রাজ্য! আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুলে ‘সংবিধান দিবস’ (Constitution Day) পালনের নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের (DEO) কাছে এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। স্কুলগুলিতে যে সমস্ত কর্মসূচি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে— ১) প্রাতঃকালীন সমাবেশে সম্মিলিত ভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ। ২) নিজ নিজ জেলা বা রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে গবেষণা ও বক্তব্য রাখতে পড়ুয়াদের উৎসাহিত করা। ৩) সংবিধান-ভিত্তিক বিষয়বস্তুর উপরে পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। ৪) সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বুকমার্ক, ব্যাজ, কোলাজ তৈরি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা।


