School Biometric Attendance | পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা, সরকারি স্কুলে বসবে ফেস রেকগনিশন সিস্টেম!
Thursday, November 26 2026, 2:46 pm

Key Highlightsস্কুলে স্কুলে বসতে চলেছে ফেস রেকগনিশন সিস্টেম। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স।
সরকারি স্কুলে হাজিরা দেওয়ার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী বছর থেকেই রাজ্যজুড়ে স্কুলগুলিতে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। শিক্ষক, শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রীদের দিতে হবে বায়োমেট্রিক হাজিরা (School Students Biometric Attendance)। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। ডিসেম্বর মাস থেকে পাইলট প্রজেক্ট শুরু হবে, এবং ২ জানুয়ারি থেকে এটি সরকারিভাবে কার্যকর হবে। প্রায় ১ কোটি ৬০ লক্ষ ছাত্র ও ৪ লক্ষ শিক্ষক এই নতুন ব্যবস্থার আওতায় আসবেন। স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের হাজিরা ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই পরিকল্পনা, জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।
- Related topics -
- শহর কলকাতা
- সরকারি স্কুল
- স্কুল
- শিক্ষাদফতর
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


