Govt Job Vacancy | সরকারি দপ্তরে কোথায় কত শূন্যপদ রয়েছে? চিঠি পাঠিয়ে তালিকা চাইল নবান্ন

Saturday, May 23 2026, 4:23 pm
Govt Job Vacancy | সরকারি দপ্তরে কোথায় কত শূন্যপদ রয়েছে? চিঠি পাঠিয়ে তালিকা চাইল নবান্ন
highlightKey Highlights

প্রশাসনিক স্তর মজবুত করা এবং আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে একাধিক দপ্তরে ফাঁকা পড়ে থাকা পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


৩ জুনের মধ্যে রাজ্যের সব সরকারি দপ্তরের শূন্যপদের ‘ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট’ চেয়ে একটি চিঠি প্রকাশ নবান্নর। সূত্রের খবর, চিঠিতে সব প্রশাসনিক দপ্তরকে সম্পূর্ণভাবে শূন্যপদের রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ডিরেক্টরেট অফিস এবং রিজিওনাল অফিসের জন্য আলাদা ভাবে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। প্রতিটি রিপোর্ট এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট ২টি মেইল-আইডির উল্লেখও করা হয়েছে চিঠিতে। রাজ্যে সরকার বদলের পর এবার সোর্জাররু দপ্তরে বড়োসড়ো নিয়োগের সম্ভাবনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File