Govt Hospital | সরকারি হাসপাতালের হকার-ফেরিওয়ালা ঢোকা নিষিদ্ধ করলো স্বাস্থ্য দপ্তর, প্রকাশ্যে নির্দেশিকা
Monday, November 23 2026, 5:44 pm

Key Highlightsসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে হকার, ফেরিওয়ালা, বিক্রেতা ও দোকানদারদের বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
হকার ফেরিওয়ালা, বিক্রেতা ও দোকানদারদের জন্যে নয়া নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য ভবন। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের ইনডোর (IPD), আউটডোর (OPD) এবং চিকিৎসা পরিষেবা প্রদানকারী অন্যান্য এলাকায় হকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো রাজ্যে। রোগীর নিরাপত্তা, গোপনীয়তা ও সংক্রমণ নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে, জানিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- স্বাস্থ্য
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্য মন্ত্রী
- স্বাস্থ্য সচিব
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্যভবন
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- বেসরকারি হাসপাতাল
- কোভিড হাসপাতাল


