Govt Fund WB | বঙ্গে বরাদ্দ ৬৮০.৮৬ কোটি! মনরেগার বিতর্ক সরিয়ে ঘোষণা কেন্দ্রের
Friday, February 13 2026, 4:19 am

Key Highlightsঅন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য বৃহস্পতিবারই বরাদ্দ করা হয়েছে টাকা। মোটি ৬৮০.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যগুলির জন্যে ২০২৫-২৬ অর্থবছরের পঞ্চদশ অর্থ কমিশন অনুদানের কিস্তি মঞ্জুর করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য মোট ৬৮০.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কিস্তির আওতায় ২১টি জেলা পরিষদ, ৩৩৫টি ব্লক পঞ্চায়েত এবং ৩,২২৫টি গ্রাম পঞ্চায়েতের জন্য ৬৮,০৮৫.৭৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং শোধন, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহারের মতো কাজে কিছু টাকা বরাদ্দ হবে। বাকি টাকা বরাদ্দ হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বেতন ও প্রশাসনিক কাজকর্মে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- নবান্ন
- কেন্দ্রীয় সরকার
- কেন্দ্রীয় মন্ত্রী
- কেন্দ্রীয় প্রকল্প


