Nabanna | অফিসে ইন-আউট টাইমিং ঠিক না থাকলে কাটা যাবে ছুটি, বিজ্ঞপ্তি জারি নবান্নের!

Wednesday, June 3 2026, 11:34 am
Nabanna | অফিসে ইন-আউট টাইমিং ঠিক না থাকলে কাটা যাবে ছুটি, বিজ্ঞপ্তি জারি নবান্নের!
highlightKey Highlights

বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানানো হলো, নবান্নে কর্মরত সমস্ত কর্মীর (বিভাগীয় প্রধান ছাড়া) অফিসে ইন-আউট টাইমিং ফেস রিকগনিশন ডিভাইসের মাধ্যমেই নিশ্চিত করতে হবে।


সরকারি কর্মীদের অফিসে যাওয়া-আসা নিয়ে শুরু হলো কড়াকড়ি। বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানানো হলো, নবান্নে কর্মরত সমস্ত কর্মীর (বিভাগীয় প্রধান ছাড়া) অফিসে ইন-আউট টাইমিং ফেস রিকগনিশন ডিভাইসের মাধ্যমেই নিশ্চিত করতে হবে। সকাল ১০টা ১৫ থেকে সকাল ১১টার মধ্যে উপস্থিতি নথিভুক্ত হলে তা ‘লেট’ হিসেবে গণ্য হবে। সকাল ১১টার পরে উপস্থিতি নথিভুক্ত হলে তা ‘অনুপস্থিত’ হিসেবে বিবেচিত হবে। বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস থেকে বেরোলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে গণ্য হবে। অফিস থেকে বেরোনোর সময়ে যদি বায়োমেট্রিকে আউট পাঞ্চ না করেন, তা Absent হিসেবে বিবেচিত হবে। কোনও মাসে তিন দিন দেরিতে অফিসে ঢুকলে বা আগে বেরিয়ে গেলে এক দিনের Casual Leave/CCL কাটা হবে। অফিস সময়ের পরেও প্রয়োজন ও জরুরি পরিস্থিতি হলে তাঁকে অফিসের কাজ করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File