DA | প্রথম ধাপে দেওয়া হবে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ডিএ, বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের!

Monday, March 16 2026, 4:36 pm
DA | প্রথম ধাপে দেওয়া হবে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ডিএ, বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের!
highlightKey Highlights

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।


মার্চ মাস থেকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সোমবার সেই ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্নের অর্থদফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের ব্যয়ের জন্য সরকার ধাপে-ধাপে এই বকেয়া ডিএ মেটাবে। প্রথম ধাপে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ডিএ বকেয়া দেওয়া হবে। প্রথম কিস্তি মিলবে ২০২৬ মার্চ মাসে। আর দ্বিতীয় কিস্তির টাকা মিলবে সেপ্টেম্বরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File