Women's Police Station | রাজ্যে আরও ২৯টি নতুন মহিলা থানা গঠনের সিদ্ধান্ত সরকারের!
Tuesday, November 3 2026, 2:52 am

Key Highlightsনারী সুরক্ষায় বিশেষ জোর দিয়ে রাজ্যে আরও ২৯টি নতুন মহিলা থানা গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
নারী সুরক্ষায় বিশেষ জোর দিয়ে রাজ্যে আরও ২৯টি নতুন মহিলা থানা গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে প্রতি মহকুমায় মহিলা থানা তৈরির যে ঘোষণা করা হয়েছিল, গত ৩০ অক্টোবর তার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর ফলে রাজ্যের পরিকাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে রাজ্যে বিভিন্ন ধাপে মোট ৪০টি মহিলা থানা রয়েছে। নতুন ২৯টি থানা তৈরি হলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মধ্যে কোচবিহার, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে সর্বাধিক তিনটি করে নতুন মহিলা থানা তৈরি হবে। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই থানাগুলিতে একজন ইন্সপেক্টর, ৬-৭ জন সাব-ইন্সপেক্টর, ৮ জন এএসআই এবং ২০ জন লেডি কনস্টেবল নিয়োগের প্রস্তাব রয়েছে। নতুন এই থানাগুলির জেরে মহিলাদের আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- পুলিশ
- রাজ্য পুলিশ


