Kolkata Bus Service | কলকাতায় রাতেও চলবে সরকারি বাস, 'নাইট বাস সার্ভিস' ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার!

Key Highlightsপরিবহণ দফতরের আধিকারিকরা দাবি করেছেন, মুম্বইয়ের মতো কলকাতা যাতে সারাদিন জেগে থাকে, সেই চেষ্টা করছে রাজ্য সরকার।
রাত ন'টা থেকেই কলকাতার রাস্তায় বাস কার্যত উধাও হয়ে যায়। তার জেরে রীতিমতো সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। সেই পরিস্থিতিতে কলকাতায় 'নাইট বাস সার্ভিস' ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ সারারাত বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে। পরিবহণ দফতরের আধিকারিকরা দাবি করেছেন, মুম্বইয়ের মতো কলকাতা যাতে সারাদিন জেগে থাকে, সেই চেষ্টা করছে রাজ্য সরকার। অর্থাৎ সারাদিন ধরে সচল থাকবে মহানগরীর অর্থনীতি। আর সেটার জন্য রাতে গণপরিবহণ চালাতে হবে। রাতের রাস্তায় যদি বাস বা গণপরিবহণ না পাওয়া যায়, তাহলে মূল উদ্দেশ্যই পূরণ হবে না। সেজন্যই কলকাতায় ফের রাতের বাস পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে মজবুত করে রাতের বাস পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে। যে বিনিয়োগ কমিটি গড়া হয়েছে, তা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবহন দপ্তর
- পরিবহন দফতর


