Acid Attack | অ্যাসিড হামলায় শরীরের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হলেও মিলবে সরকারি সুবিধা! বড় ঘোষণা কেন্দ্রের!

Wednesday, July 15 2026, 12:13 pm
Acid Attack | অ্যাসিড হামলায় শরীরের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হলেও মিলবে সরকারি সুবিধা! বড় ঘোষণা কেন্দ্রের!
highlightKey Highlights

অ্যাসিড হামলায় শরীরের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হলেও, ওই ব্যক্তি প্রতিবন্ধকদের অধিকার আইনের আওতায় এ বার থেকে সরকারি সুযোগসুবিধা পাবেন।


অ্যাসিড হামলা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। শাহিন মালিক নামে অ্যাসিড আক্রান্ত এক সমাজকর্মী সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়ার ফলে আক্রান্তের ফুসফুস, খাদ্যনালী বা পাকস্থলীর মতো অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে সারা জীবন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় তাঁদের। এত দিন (মামলার দায়েরের সময় পর্যন্ত) যে আইন বলবৎ রয়েছে, তাতে অ্যাসিড হামলার ক্ষেত্রে শরীরের বাইরের অংশের বিকৃতিকেই ‘প্রতিবন্ধকতা’ হিসেবে গণ্য করা হয়। যাঁদের শরীরের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা সমস্ত সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত। কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, গত ২২ মে কেন্দ্র একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে যাঁরাই অ্যাসিড হামলার শিকার হয়েছেন, তাঁদের সকলকেই প্রতিবন্ধকদের অধিকার আইনের আওতায় আনা হয়েছে। অর্থাৎ অ্যাসিড হামলায় শরীরের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হলেও, ওই ব্যক্তি প্রতিবন্ধকদের অধিকার আইনের আওতায় এ বার থেকে সরকারি সুযোগসুবিধা পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File