CJP Protest | মন্ত্রীর ইস্তফা-সহ ‘ককরোচ’দের তিন দাবিই মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা CJP-র!

Key Highlightsআন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)।
৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল সিজেপি। এদিন দুপুরেই তাদের মূল দাবি পূরণ হয়েছিল। শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর সঙ্গে তৃতীয় দফা বৈঠক হয় সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে। তারপরেই আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। নিট কাণ্ডের বিরোধে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল জনজীবন। CJP দের প্রথম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দ্বিতীয় দাবি ছিল, দিল্লি সহ গোটা দেশে যেখানে যত পড়ুয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য মামলা হয়েছে, সেই সব মামলা তুলে নিতে হবে। তৃতীয়ত, নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যে সব ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। এই তিন দাবিই মেনে নিয়েছে কেন্দ্র।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- কেন্দ্রীয় সরকার
- ককরোচ জনতা পার্টি’


