Bhadreswar | ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে গিয়ে বিপত্তি, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল!
Friday, July 31 2026, 5:32 am

Key Highlightsশুক্রবার সকালে মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে গিয়ে বিপত্তি ভদ্রেশ্বরে।
শুক্রবার সকালে মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে গিয়ে বিপত্তি ভদ্রেশ্বরে। শেওড়াফুলির জিআরপি সূত্রে খবর, একটি মালগাড়ি হাওড়া-বর্ধমান মেন লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। সেই সময়ে ভদ্রেশ্বরের কাছে সকাল ৮টা ১৫ নাগাদ মালগাড়ির ইঞ্জিনটি বেলাইন হয়ে যায়। এর ফলে, আপ ও রিভার্স লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ফলে বর্তমানে শুধুই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এদিকে রেলের তরফে জানা গিয়েছে, ইঞ্জিনটি লাইনে তোলার কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। সকালে ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় ভোগান্তিতে যাত্রীরা। CPRO-র সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভদ্রেশ্বর
- হাওড়া স্টেশন
- বর্ধমান
- ট্রেন


