Train Derailed | নারায়ণগড়ে বেলাইন মালগাড়ি, লাইনচ্যুত চারটি বগি! ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল

Sunday, September 27 2026, 3:30 pm
Train Derailed | নারায়ণগড়ে বেলাইন মালগাড়ি, লাইনচ্যুত চারটি বগি! ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল
highlightKey Highlights

রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে নারায়ণগড় এবং বেনাপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায়। মোট চারটি বগি লাইনচ্যুত হয়েছে।


রবিবার দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় নারায়ণগড়ে। নারায়ণগড় থানার রামপুরা এলাকায় রবিবার বিকালে একটি কয়লা বোঝায় মালগাড়ি বেলাইন হয়ে যায়। খড়গপুরের দিকে যাওয়ার সময়ে নারায়ণগড় এবং বেনাপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। রেললাইন থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে দুটি বগি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা। বর্তমানে লাইনচ্যুত বগিগুলি সারানোর কাজ চলছে। এই দুর্ঘটনার জেরে খড়গপুর বালেশ্বর শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File