India-China Export | এপ্রিল-অগস্ট পর্বে ভারত-চিনের পণ্য রপ্তানি বাড়ল ৩৯%! সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা!

Friday, September 25 2026, 5:14 am
India-China Export | এপ্রিল-অগস্ট পর্বে ভারত-চিনের পণ্য রপ্তানি বাড়ল ৩৯%! সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা!
highlightKey Highlights

পশ্চিমি বাজারের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্রিকস গোষ্ঠীর দেশগুলিতে ভারতীয় পণ্যের রপ্তানি দ্রুত বাড়ছে।


পশ্চিমি বাজারের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্রিকস গোষ্ঠীর দেশগুলিতে ভারতীয় পণ্যের রপ্তানি দ্রুত বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে (এপ্রিল-আগস্ট) ব্রিকসের চার প্রতিষ্ঠাতা দেশ—চিন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়ায় ভারতের রপ্তানি ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯.৯ বিলিয়ন ডলারে। গত অর্থবর্ষের এই সময়সীমায় এই অংক ছিল ১৪.৯ বিলিয়ন ডলার। বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে চিনে, যা ৩৯ শতাংশ বেড়ে ৯.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা (৫৮ শতাংশ)। পাশাপাশি ব্রাজিল ও রাশিয়াতেও দ্বিঅঙ্কের হারে বেড়েছে ভারতীয় রপ্তানি। বিশ্ব বাণিজ্যের সার্বিক অনিশ্চয়তার মাঝে ব্রিকসের বাজার ভারতীয় বাণিজ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হয়ে উঠছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File