Gold-Silver Price | দীপাবলির আগে কমল সোনা ও রুপোর দাম, স্বস্তিতে ক্রেতারা!
Monday, November 2 2026, 3:12 pm

Key Highlightsদুর্গাপুজোর পর থেকেই ধারাবাহিক ভাবে পতনের জেরে দীপাবলি ও ধনতেরসের আগে অনেকটাই সস্তা হয়েছে সোনা ও রুপো।
দুর্গাপুজোর পর থেকেই ধারাবাহিক ভাবে পতনের জেরে দীপাবলি ও ধনতেরসের আগে অনেকটাই সস্তা হয়েছে সোনা ও রুপো। বিশ্বকর্মা পুজোর পর থেকে এই সময়ের মধ্যে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৬ হাজার টাকা এবং প্রতি কেজি রুপোর দাম প্রায় ৫৫ হাজার টাকা কমেছে। সোমবার (২ নভেম্বর) বাজারদর অনুযায়ী, প্রতি ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারাট) ১,৩৭,৯৫০ টাকা এবং গয়না সোনা (২২ ক্যারাট) ১,৩১,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি, প্রতি কেজি খুচরো রুপোর দাম রয়েছে ১,৮৩,৪৫০ টাকা। উৎসবের মরশুম ও আসন্ন বিয়ের মরশুমের আগে এই মূল্যপতনের ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের মনে স্বস্তি ফিরেছে। তবে গয়না কেনার সময় এই দামের সঙ্গে জিএসটি এবং দোকানভেদে মেকিং চার্জ যুক্ত হবে।


