Gold-Silver Rate | বুধের শহরে বাড়লো সোনা-রুপোর দাম, কপালে ভাঁজ মধ্যবিত্তের! একনজরে আজকের দর

Wednesday, August 5 2026, 2:55 pm
Gold-Silver Rate | বুধের শহরে বাড়লো সোনা-রুপোর দাম, কপালে ভাঁজ মধ্যবিত্তের! একনজরে আজকের দর
highlightKey Highlights

কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম অনেকটাই বাড়ল বুধবার। দেশের বাজারেও এই দুই ধাতুর দামে বৃদ্ধি হয়েছে।


নিম্নগামী শেয়ার বাজার। বুধবার কলকাতার বাজারে লাফিয়ে বাড়লো সোনা রুপোর দাম। বুধবার কলকাতার বাজারে ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ২,৩০০ টাকা। ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ২,১৫০ টাকা। বুধবার (৫ অগস্ট) কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে) পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ৪৬ হাজার ২০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। প্রতি কেজি রুপোর দাম বুধবার বেড়েছে ৬,৩৫০ টাকা। আজ প্রতি কেজি রুপোর (খুচরো) দাম: ২ লক্ষ ২৬ হাজার ৮৫০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File