Gig Worker Strike | শনিতে চলবে না ওলা-উবর-র্যাপিডো! ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’-এর ডাক চালকদের
Friday, February 6 2026, 4:20 pm

Key Highlightsমূলত ভাড়ার অনিশ্চয়তা এবং দীর্ঘক্ষণ কাজের প্রতিবাদে আন্দোলনের পথ বেছে নিয়েছেন চালকরা।
ভাড়ার অনিশ্চয়তা, দীর্ঘক্ষণ কাজ এবং আর্থিক অনিশ্চয়তার অভিযোগে ৭ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন ওলা, উবার এবং র্যাপিডো চালকরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’। মূলত তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন ৬ ঘণ্টার জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছে। চালকদের অভিযোগ, অ্যাপ ক্যাব সংস্থাগুলো নির্দিষ্ট ভাড়া ঠিক না করায় চালকদের আয় কমে যাচ্ছে। দীর্ঘক্ষণ কাজ করতে হচ্ছে। ইনসেনটিভের ওপর নির্ভরতা বাড়ছে। বাধ্যতামূলক ন্যূনতম ভাড়া বা বেস ফেয়ার নির্ধারণের দাবিতেই পথে নামছেন তাঁরা।


