Ghagra Waterfalls | সন্তানকে বাঁচাতে জলপ্রপাতে ঝাঁপ, ২৯ ঘণ্টা পর উদ্ধার প্রীতির দেহ

Sunday, October 4 2026, 5:04 pm
Ghagra Waterfalls | সন্তানকে বাঁচাতে জলপ্রপাতে ঝাঁপ, ২৯ ঘণ্টা পর উদ্ধার প্রীতির দেহ
highlightKey Highlights

এক টানা ২৯ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষ গাছের গুঁড়ি ফেলে এবং জেসিবি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মাটির বাঁধ তৈরি করে উদ্ধার নিখোঁজ মহিলা প্রীতি দত্তের নিথর দেহ।


ঘাঘরায় বেড়াতে এসে ছোট্ট সন্তান পড়ে গিয়েছিল জলপ্রপাতে। নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে জলপ্রপাতের খাদের মাঝে ঝাঁপ দেন প্রীতি দত্ত (৩৪)। রবিবার সন্ধ্যায় উদ্ধার ঝাড়গ্রামের ঘাগরা জলপ্রপাতে তলিয়ে যাওয়া প্রীতির দেহ উদ্ধার হলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার একটি পর্যটন সংস্থা কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলি থেকে মোট ৩৬ জনের একটি পর্যটকের দল নিয়ে ঝাড়গ্রাম গিয়েছিল। সেই দলেই স্বামী রাজদীপ ও সাত বছরের ছেলে প্রিয়াঙ্কনকে নিয়ে যোগ দিয়েছিলেন প্রীতি। জলপ্রপাতের কাছে ছবি তোলার সময় পা পিছলে জলে পড়ে যায় তাঁর ছেলে। ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ দেন প্রীতি। প্রীতিদেবীর স্বামী রাজদীপ দত্তও জলে ঝাঁপ দেন। স্থানীয়দের তৎপরতায় ছেলে ও স্বামীকে উদ্ধার করা গেলেও জলের তোড়ে তলিয়ে গিয়েছিলেন প্রীতি দত্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File