WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Gazette Notification | বঙ্গে নতুন সরকার গঠনের তৎপরতা শুরু, রাজ্যপালের কাছে জমা পড়লো গেজ়েট নোটিফিকেশন!

Wednesday, May 6 2026, 11:35 am
Gazette Notification | বঙ্গে নতুন সরকার গঠনের তৎপরতা শুরু, রাজ্যপালের কাছে জমা পড়লো গেজ়েট নোটিফিকেশন!
highlightKey Highlights

বুধবার লোকভবনে রাজ্যপাল আরএন রবির কাছে গেজ়েট নোটিফিকেশন জমা দিতে গেলেন মুখ্যসচিব ও পশ্চিমবঙ্গের CEO।


শুরু হয়ে গেলো বাংলায় নতুন সরকার গঠনের কাজ। আগামিকাল অর্থাৎ ৭ মে শেষ হচ্ছে ১৭ তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ। তার আগেই, বুধবার লোকভবনে রাজ্যপাল আরএন রবির কাছে গেজ়েট নোটিফিকেশন জমা দিতে গেলেন মুখ্যসচিব ও পশ্চিমবঙ্গের CEO। গেজ়েট নোটিফিকেশন হাতে পাওয়ার পরেই নতুন সরকার গড়তে বিজেপিকে আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। প্রায় আধঘণ্টা লোকভবনে ছিলেন CEO মনোজকুমার আগরওয়াল। সূত্রের খবর, বিজেপির মন্ত্রিসভায় একাধিক দপ্তরের ভার কোনও একজন মন্ত্রীকে দেওয়া হবে না। নতুন মন্ত্রিসভায় এক বা একাধিক বিধায়ককে উপমুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হতে পারে বলেও গেরুয়া শিবিরের একাংশের দাবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File