Gautam Gambhir | "ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে"- গম্ভীরের আপত্তিকর পোস্ট সরানোর নির্দেশ হাইকোর্টের
Wednesday, March 25 2026, 5:08 pm

Key Highlightsসোশাল মিডিয়ায় নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহারের অভিযোগ তুলে সরাসরি দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেন টিম ইন্ডিয়ার হেডকোচ।
সোশাল মিডিয়ায় নাম, ছবি, কণ্ঠস্বর অপব্যবহারের অভিযোগ তুলে সরাসরি দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। ১৬টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-সহ কিছু অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও মামলা করেছেন তিনি। গম্ভীর বলেছিলেন, “আমার নাম, পরিচয়, মুখ এবং কণ্ঠস্বরকে ব্যবহার করে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এসব করে অর্থ উপার্জন করা হচ্ছে। এটা কেবল ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, বরং আইন ও মর্যাদার প্রশ্ন।” মেটা, গুগল এবং আমাজনকে গম্ভীরকে নিয়ে আপত্তিকর ইউআরএলগুলি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


