Gautam Adani | কালীঘাটে সস্ত্রীক পুজো গৌতম আদানির, ২০০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর

Thursday, September 24 2026, 4:30 am
Gautam Adani | কালীঘাটে সস্ত্রীক পুজো গৌতম আদানির, ২০০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

নিউটাউনে দু’হাজার শয্যার হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। দুপুরে তাঁর সঙ্গে লগ্নি নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


বুধবার রাজ্যে এসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার সাতসকালে সস্ত্রীক কালীঘাটে পুজো দিলেন তিনি। আজ দিনভর রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। নিউটাউনে ২০০০ শয্যার হাসপাতাল 'আদানি আরোগ্য মন্দির'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এদিন শিল্প এবং বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করছে আদানি গোষ্ঠী। আজ সেই ঘাটের উদ্বোধন হতে পারে। এছাড়াও দুর্গাপুজোর জন্য সেরা আটটি পুজোকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানি গ্রুপ। এই উপলক্ষ্যে বিশেষ পরিদর্শন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর তিন দিন ধরে চলবে এই বিশেষ পুজো প্রিভিউ টুর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File