Bangladesh | ঢাকার আশুলিয়ার পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭! আহত অন্তত ৪০ জন!
Monday, September 21 2026, 3:50 am

Key Highlightsঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কারখানার কর্মচারী ও পথচারীসহ অন্তত ৪০ জন। রবিবার সন্ধ্যায় কারখানার পাশে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডারের লোহার খণ্ড উড়ে গিয়ে পাশের দোকানে পড়ায় জয়নাব বেগম নামে এক ব্যবসায়ী মারা যান এবং লরির আশপাশ থেকে বাকিদের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ঢাকা
- অগ্নিকান্ড


