Garga Chatterjee | ১০ দিন পর শর্তসাপেক্ষে মুক্তি পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়!

Friday, May 22 2026, 12:30 pm
Garga Chatterjee | ১০ দিন পর শর্তসাপেক্ষে মুক্তি পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়!
highlightKey Highlights

তাঁর বিরুদ্ধে যে কটি মামলা ছিল, তার সবকটিতেই জামিন মিলেছে। তাই গর্গর জেলমুক্তিতে আর কোনও বাধা নেই।


ভোটের সময় EVM নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছিলেন উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক ডিইও। হাজিরা না দেওয়ায় ১২ মে গ্রেপ্তার করা হয় তাঁকে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয় গর্গ চট্টোপাধ্যায়কে। আদালত জানিয়েছে, দু’হাজার টাকার বন্ডে গর্গকে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। তবে সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। শীঘ্রই জেলমুক্তি হবে তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File