Garga Chatterjee | গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়!
Tuesday, May 12 2026, 10:32 am

Key Highlightsকলকাতা উত্তরের ডিইও-র অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দেশপ্রিয় পার্ক থেকে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। কলকাতা উত্তরের ডিইও-র অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দেশপ্রিয় পার্ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গর্গকে গ্রেফতারের সময় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO)এর কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, নির্বাচনের আগে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, গণনার সময় ইভিএম হাতবদল হয়েছে। এরপরেই মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগে গর্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কলকাতা উত্তরের ডিইও স্মিতা পান্ডে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- গ্রেফতার
- শহর কলকাতা


