Gangstar Atiq Ahmed | জেলবন্দি দাদার সঙ্গে দেখা করতে গিয়ে মৃত্যু গ্যাংস্টার আতিক আহমেদের ছেলের!

Thursday, August 6 2026, 3:15 pm
Gangstar Atiq Ahmed | জেলবন্দি দাদার সঙ্গে দেখা করতে গিয়ে মৃত্যু গ্যাংস্টার আতিক আহমেদের ছেলের!
highlightKey Highlights

ঝাঁসি জেলে বন্দি বড় ভাই আলি আহমেদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনায় আবান আহমেদ ছাড়াও আরও এক জনের মৃত্যু হয়েছে।


উত্তরপ্রদেশে চাঞ্চল্য। ঝাঁসিতে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হলো উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ও রাজনৈতিক নেতা আতিক আহমেদের ছোট ছেলের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে প্রয়াগরাজ থেকে ঝাঁসি জেলা কারাগারে বন্দি বড় ভাই আলি আহমেদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আবান। প্রবল গতিতে চলছিল গাড়ি। রাস্তার মাঝখানে গবাদি পশু চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এসইউভি গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবান আহমেদ এবং তাঁর সঙ্গী সোনুর। গুরুতর আহত বাকি তিন আরোহী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File