Gangasagar Mela | জাতীয় মেলার স্বীকৃতির উদ্যোগ, গঙ্গাসাগরের নিরাপত্তায় তিন আইজি পদমর্যাদার অফিসার!
Friday, November 27 2026, 4:51 am

Key Highlightsমেলার তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও সমাগমস্থলকে পৃথক জোনে ভাগ করে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে।
রাজ্য সরকার বদলের পর প্রথমবার গঙ্গাসাগর মেলা। এবার মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ চলছে। আগের তুলনায় আরও বড় আকারে আয়োজনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এবারে তিনটি পৃথক এলাকায় তিন আইজি পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল মেলা প্রাঙ্গণ তথা কপিল মুনি আশ্রম এলাকার দায়িত্ব সামলাবেন অর্ণব ঘোষ। কচুবেড়িয়া এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ ত্রিপাঠিকে। অন্যদিকে, লট ৮-এর দায়িত্বে থাকবেন সুনীল চৌধুরী। মেলার তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও সমাগমস্থলকে পৃথক জোনে ভাগ করে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- গঙ্গাসাগর মেলা
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ
- রাজ্য পুলিশ


