Gangasagar Mela | জোরকদমে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, আকাশপথে উড়বে চপার, পথে নামছে ৪০টি ভলভো বাস!

Key Highlightsবিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের গঙ্গাসাগরে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় সেই কথা ভেবেই বড় সিদ্ধান্ত রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের!
সামনেই গঙ্গাসাগর মেলা। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের সুবিধের জন্যে বোরো সিদ্ধান্ত নিলো প্রশাসন। শনিবার ১৪ নভেম্বর সাগরে গিয়ে বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করবেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। পুণ্যার্থীদের যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে মেলার পরিকাঠামো তৈরির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখবেন তিনি। শুক্রবার পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, “৪০টি ভলভো বাস আনাচ্ছে রাজ্য। পুরী-সহ বিভিন্ন ধর্ম স্থানের ক্ষেত্রে এই বাস বেশি করে চালানো হবে। পুরীতে বাঙালিরা বেশি যান। সেদিকে আমরা বেশি গুরুত্ব দেব। পাশাপাশি, তারকেশ্বর থেকে পুরী, পুরী থেকে শিলিগুড়ি, তারকেশ্বর থেকে শিলিগুড়ি ইত্যাদি রুটে এই নতুন ভলভো বাস চালানোর পরিকল্পনা রয়েছে। কলকাতা থেকেও বিভিন্ন দিকের জন্য এই বাস ছাড়বে। আমরা চেইন করে দেব সরকারি বাসের।”
- Related topics -
- দেশ
- গঙ্গাসাগর মেলা
- ট্রলি বাস
- অর্জুন সিং
- শিলিগুড়ি
- পুরী


