Ganga Sagar Mela | আয়তনে ৬ লক্ষ বর্গফুট বাড়ছে গঙ্গাসাগর মেলা! জাতীয় মেলার স্বীকৃতির দাবিতে সরব রাজ্য

Thursday, October 29 2026, 5:02 am
Ganga Sagar Mela | আয়তনে ৬ লক্ষ বর্গফুট বাড়ছে গঙ্গাসাগর মেলা! জাতীয় মেলার স্বীকৃতির দাবিতে সরব রাজ্য
highlightKey Highlights

নবান্ন সূত্রে খবর, গতবারের তুলনায় প্রায় ছয় লক্ষ বর্গফুট বেড়ে এ বছর মেলাপ্রাঙ্গণ হতে চলেছে ১৮ লক্ষ বর্গফুটের।


রেকর্ড ভিড়ের আন্দাজ করে এবার গঙ্গাসাগর মেলা নিয়ে জোরদার প্রস্তুতি শুরু করলো রাজ্য। এতদিন পর্যন্ত প্রায় ১২ লক্ষ বর্গফুট জুড়ে এই মেলার আয়োজন হত। নবান্ন সূত্রে খবর, এবার প্রায় ছয় লক্ষ বর্গফুট বেড়ে এ বছর মেলাপ্রাঙ্গণ হতে চলেছে ১৮ লক্ষ বর্গফুটের। পুণ্যার্থীদের যাতায়াত এবং রাত্রিবাসের জন্য গড়ে তোলা হচ্ছে বাড়তি বাসস্ট্যান্ড, হেলিপ্যাড ও যাত্রীনিবাস। গঙ্গাসাগর মেলাকে রেল ও সড়ক যোগাযোগের আওতায় আনতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর কাছে আগেই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হয়েছে রাজ্য। পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আমরা আশাবাদী চলতি বছরেই সেই স্বীকৃতি মিলবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File