Baruipur Case | বারুইপুরের মামলায় জুড়ল গণধর্ষণের ধারা, দুই ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজত!
Monday, July 6 2026, 1:15 pm

Key Highlightsবারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় যুক্ত হলো এবার গণধর্ষণের ধারা।
বারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় যুক্ত হলো এবার গণধর্ষণের ধারা। তারই সঙ্গে সোমবার দুই ধৃতকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। বারুইপুরের ঘটনায় একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ জুলাই পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। এই ঘটনায় ধারা ৬৫: ধর্ষণ, ধারা ৭০(২): গণধর্ষণ, ধারা ১০৩(১): খুন, ধারা ২৩৮: তথ্য-প্রমাণ লোপাট, ধারা ৬১: অপরাধমূলক ষড়যন্ত্র,পকসো আইনের ধারা ৬, ধারা ১৩৭(২) ও ১৪০(২): নাবালিকাকে অপহরণের ধারা যুক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


