Galiff Street | ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না, পুলিশি অভিযানের পরই বন্ধ গালিফ স্ট্রিট!

Sunday, September 20 2026, 1:12 pm
Galiff Street | ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না, পুলিশি অভিযানের পরই বন্ধ গালিফ স্ট্রিট!
highlightKey Highlights

নিষিদ্ধ বন্যপ্রাণীর কেনাবেচা বন্ধে গ্যালিফ স্ট্রিটে অভিযানেরও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।


আদালতের নির্দেশের পর নিষিদ্ধ বন্যপ্রাণীর কেনাবেচা বন্ধে রবিবার পুলিশি অভিযান চললো গালিফ স্ট্রিটে। কিছুক্ষনের মধ্যেই ফাঁকা হয়ে গেলো হাত। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীদের KMC-র ট্রেড লাইসেন্স না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, রবিবার ভোরে বসা গালিফ স্ট্রিটের হাটে বৈধ পোষ্যের আড়ালে টিয়া, পাহাড়ি ময়না, চন্দনার মতো সংরক্ষিত প্রজাতির পাখি বিক্রি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, জানিয়েছে প্রশাসন। যদিও বাগবাজার সখের হাট ওয়েল ফেয়ার সমিতির তরফে দাবি, এখানে বেআইনি কিছু বিক্রি করা হয় না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File