Stock Market | পশ্চিম এশিয়ার অশান্তির মধ্যেও বৃদ্ধি দালাল স্ট্রিটে, তবে সকালের লাভে ভাটা পড়ল বিকালে!

Wednesday, July 15 2026, 12:39 pm
Stock Market | পশ্চিম এশিয়ার অশান্তির মধ্যেও বৃদ্ধি দালাল স্ট্রিটে, তবে সকালের লাভে ভাটা পড়ল বিকালে!
highlightKey Highlights

মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের উত্তাপ। কিন্তু এই অবহেও দেশের শেয়ার বাজার পজ়িটিভে থাকল বুধবারের ট্রেডিং সেশনে।


মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের উত্তাপ। কিন্তু এই অবহেও দেশের শেয়ার বাজার পজ়িটিভে থাকল বুধবারের ট্রেডিং সেশনে। তবে সকালে যতটা বৃদ্ধি সেনসেক্স ও নিফটি৫০-র হয়েছিল, শেষ বেলায় এসে তা অনেকটাই কমেছে। তাই পজ়িটিভে থাকলেও লাভের অঙ্কে ভাটা পড়েছে। বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্স রয়েছে ৭৭,১৮৫ পয়েন্টে। যা শেষ ক্লোজ়িংয়ের তুলনায় ১৩০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেশি। সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্সে বৃদ্ধি হয়েছিল প্রায় ৫০০ পয়েন্টের বেশি। অন্য দিকে ০.১১ শতাংশ বা ২৬ পয়েন্ট বেড়ে নিফটি৫০ রয়েছে ২৪,০৭৮ পয়েন্টে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধির অঙ্ক কমলেও স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলির বৃদ্ধি হয়েছে তুলনায় বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File