Gaighata Encounter | বারুইপুরের পর এবার গাইঘাটায় ‘এনকাউন্টার’, মৃত ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ

Key Highlightsপুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সেইসময় আত্মরক্ষার জন্য পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রহ্লাদ দাসের।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এনকাউন্টের 'খতম' ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাস। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সেই সময়ই নাকি অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়। এই সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রহ্লাদ দাসের। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পুনর্নির্মাণ শেষ হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যুর খবর পেয়েছে তার পরিবার। এলাকার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। শনিবার রাতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল গাইঘাটা বাজার এলাকায়। এরপরই নিখোঁজ হয়ে যায় এক কিশোরী। রবিবার সকালে নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবার অভিযোগ করে তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রহ্লাদ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। তারপরই প্রহ্লাদকে গ্রেফতর করা হয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তর ২৪ পরগনা
- গুলি বর্ষণ
- ধর্ষণ
- খুন
- পুলিশ
- পুলিশ প্রশাসন


