Gaiahat Bridge | রংবেরঙের সাজে সেজে উঠছে গড়িয়াহাট ব্রিজ! শহরে 'রবিবাসরীয় ভিজিট' অগ্নিমিত্রা পালের

Sunday, October 11 2026, 2:39 pm
Gaiahat Bridge | রংবেরঙের সাজে সেজে উঠছে গড়িয়াহাট ব্রিজ! শহরে 'রবিবাসরীয় ভিজিট' অগ্নিমিত্রা পালের
highlightKey Highlights

অগ্নিমিত্রা পাল জানান, গড়িয়াহাট ব্রিজের মতো আরও কয়েকটি ব্রিজকে একইভাবে রঙিন করে সাজিয়ে তোলা হবে।


দুর্গাপুজোর আগে রং-তুলির ছোঁয়া লাগছে শহরে। আমূল বদলে যাচ্ছে ব্রিজ, কোথাও আবার রাস্তার বুকে ফুটে উঠছে আলপনার নকশা। রবিবার সকালে গড়িয়াহাটে পৌঁছলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রংবেরঙের সাজে সেজে ওঠা গড়িয়াহাট ব্রিজ পরিদর্শন করলেন তিনি। এদিন তিনি জানালেন, পার্ক সার্কাস সেভেন পয়েন্টে রাস্তার উপর আলপনা আঁকার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই ধাঁচেই পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক রাস্তাকে সাজানোর পরিকল্পনা রয়েছে। গড়িয়াহাট মোড় সংলগ্ন একাধিক রাস্তার বিভিন্ন কোণে এবং গলির মুখে ডাস্টবিন বসানো হচ্ছে যাতে পথচলতি মানুষ সহজেই নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলতে পারেন এবং পুজোর দিনগুলিতে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File