Gaganyaan | মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি তুঙ্গে! ৪ মাসের মধ্যে ইসরোর গগনযান, আর কী কী পরিকল্পনা আছে?

Sunday, August 23 2026, 2:24 pm
Gaganyaan | মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি তুঙ্গে! ৪ মাসের মধ্যে ইসরোর গগনযান, আর কী কী পরিকল্পনা আছে?
highlightKey Highlights

আগামী ৪ মাসের মধ্যে যে মহাকাশে যে চালকহীন রকেট পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে তার মূল উদ্দেশ্য হল, মহাকাশচারী ছাড়া একটি হিউম্যান-রেটেড রকেট ও ক্রু মডিউলকে শূন্যে পাঠিয়ে পরীক্ষা করা।


সম্প্রতি আহমেদাবাদে জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সুখবর দিলেন ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন। ৪ মাসের মধ্যেই মহাকাশে পাড়ি দেবে গগনযান অভিযানের প্রথম চালকহীন রকেট। এই রকেট পাঠানোর মূল উদ্দেশ্য হল, মহাকাশচারী ছাড়া একটি হিউম্যান-রেটেড রকেট ও ক্রু মডিউলকে শূন্যে পাঠিয়ে পরীক্ষা করা। জীবনদায়ী পরিবেশ, স্বয়ংক্রিয় মোড এবং পৃথিবীতে ফিরে আসার সমস্ত সুরক্ষামূলক শর্ত ঠিকঠাকভাবে পূরণ হলে মহাকাশে মানুষ পাঠানোয় একধাপ এগোবে ভারত। সেই লক্ষ্যে এখনও পর্যন্ত ৮ হাজারের বেশি ছোট বড় পরীক্ষা সম্পন্ন হয়েছে। নারায়ণন-এর কথায়, ”আমরা লক্ষ্যের একেবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছি। চূড়ান্ত পদক্ষেপের আগে অন্তত ৩টি চালকহীন মিশন সম্পন করা হবে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File