PT Usha | ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এগিয়ে গগন নারাং, ছিটকে গেলেন পিটি ঊষা!

Tuesday, November 10 2026, 10:25 am
PT Usha | ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এগিয়ে গগন নারাং, ছিটকে গেলেন পিটি ঊষা!
highlightKey Highlights

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পদে প্রাক্তন ক্রীড়াবিদের বসা এক প্রকার নিশ্চিত।


ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পদে প্রাক্তন ক্রীড়াবিদের বসা এক প্রকার নিশ্চিত। আইওএ-র জেনারেল বডির নির্বাচনে প্রাক্তন অ্যাথলেট পিটি ঊষা হেরে যাওয়ায় সভাপতি পদের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, পুরুষদের বিভাগে নির্বাচিত হয়ে সভাপতি পদপ্রার্থী হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক শুটার গগন নারাং। যদিও তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নামার ক্ষীণ সম্ভাবনা রয়েছে অপর নির্বাচিত সদস্য সাইনা নেহওয়ালের।সোমবার আইওএ-র জেনারেল বডির নির্বাচনে আটজন বিশিষ্ট ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ বিভাগে গগন নারাং ছাড়াও রয়েছেন যোগেশ্বর দত্ত, বিজেন্দর সিং ও কমলেশ মেহতা। আর মহিলা বিভাগে সাইনা ছাড়াও নির্বাচিত হয়েছেন অঞ্জু ববি জর্জ, রানি রামপাল ও দোলা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ ডিসেম্বর আইওএ-র নির্বাচন হওয়ার কথা থাকলেও গগন নারাংয়ের নাম চূড়ান্ত হয়ে যাওয়ায় ভোটাভুটি না হওয়ার সম্ভাবনাই বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File