Kolkata Municipal Election | পুরভোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের!

Monday, November 23 2026, 9:06 am
Kolkata Municipal Election | পুরভোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

কলকাতা পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য ও কলকাতা পুরনিগম।


কলকাতা পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য ও কলকাতা পুরনিগম। সোমবার শুনানিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কার এবং সঠিক নিয়ম মানা হয়েছিল কি না, তা জানতে চান বিচারপতি জয়মাল্য বাগচী। রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, পুরসভার সুপারিশে এই পদক্ষেপ হয়েছে এবং আপত্তির জন্য ৭ দিন সময় ও ২৮০টি চিঠি জমা পড়েছিল। তবে পুরনিগম সিদ্ধান্তটি রাজ্যের বলে জানায়। মেয়র ও মেয়র পারিষদ না থাকায় প্রশাসকের সুপারিশের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলে আদালত। সব পক্ষের বক্তব্য শুনে আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত, ফলে পুরভোটের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File