IT Firms | মার্কিন আইটি নীতিতে ধাক্কা, TCS, Infosys, Cognizant সহ ৮ আইটি সংস্থা সাসপেন্ড, কী প্রভাব পড়বে?

Saturday, October 10 2026, 4:38 pm
IT Firms | মার্কিন আইটি নীতিতে ধাক্কা, TCS, Infosys, Cognizant সহ ৮ আইটি সংস্থা সাসপেন্ড, কী প্রভাব পড়বে?
highlightKey Highlights

মার্কিন শ্রম দফতরের এই সিদ্ধান্তের ফলে উক্ত সংস্থাগুলির নতুন আবেদন গ্রহণ ও পুরনো আবেদনগুলির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।


আমেরিকায় স্থায়ীভাবে বসবাস ও গ্রিন কার্ড পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ 'পার্ম' (PERM) প্রক্রিয়া থেকে টিসিএস, ইনফোসিস, কগনিজেন্ট, উইপ্রো এবং এইচসিএল-এর মতো বেশ কয়েকটি প্রধান ভারতীয় ও মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থাকে সাসপেন্ড করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন শ্রম দফতরের এই সিদ্ধান্তের ফলে উক্ত সংস্থাগুলির নতুন আবেদন গ্রহণ ও পুরনো আবেদনগুলির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থানীয় নাগরিকদের চাকরি থেকে বঞ্চিত করে বিদেশি কর্মীদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলে এই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। এদিকে টিসিএস জানিয়েছে, আমেরিকার এই নীতির কারণে তাদের কর্মী নিয়োগ বা গ্রাহক পরিসেবায় বড় কোনো প্রভাব পড়বে না। তবে এই সিদ্ধান্তের জেরে আমেরিকায় কর্মরত বহু ভারতীয় ও বিদেশি আইটি পেশাদারদের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File