Calcutta HC | নির্বাচনের সময়কালে বাইক নিয়ে ফের বিধিনিষেধে বদল, কী জানালো হাইকোর্ট?
Tuesday, April 28 2026, 9:24 am

Key Highlightsনির্বাচনের সময়কালে বাইকের বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
নির্বাচনের সময়কালে বাইকের বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সোমবার থেকেই বাইক মিছিল ও একাধিক বাইক নিয়ে চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজত কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চের নির্দেশ, দ্বিতীয় দফার বিধানসভা ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে দল বেঁধে বাইক চালানো যাবে না। তবে বিচারপতি বলেছেন, ‘কেউ যদি বাইক নিয়ে হাওয়া খেতে বেরোতে চান, সে ক্ষেত্রে কোনও বাধা দেওয়া যাবে না।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- কলকাতা হাইকোর্ট


