Annapurna Yojana | ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হল অন্নপূর্ণা যোজনার টাকা, বাদ গেলেন কারা?

Wednesday, July 1 2026, 10:15 am
Annapurna Yojana | ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হল অন্নপূর্ণা যোজনার টাকা, বাদ গেলেন কারা?
highlightKey Highlights

অবশেষে ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হল অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা।


অবশেষে ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হল অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। বুধবার নেতাজি ইন্ডোরে অন্নপূর্ণা যোজনার অনুদান দেওয়ার কর্মসূচি ছিল। সেখানে ডিবিটির মাধ্যমে প্রায় ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হল। আজ, বুধবার সারাদিনের মধ্যে প্রত্যেক যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁরা যোগ্যতা পূরণ করতে পারেনি। সরকারি টাকা যোগ্য আবেদনকারীরাই পাবেন। আমরা চাই না কোনও অযোগ্য এই প্রকল্পের সুবিধা পান।” তিনি আরও বলেন, “মূল আদিবাসী-সহ পাহাড়ের অনেকে মহিলা টাকা পেয়েছেন। আগের ২ কোটি প্রাপকদের মধ্যে পুরুষরাও টাকা পাচ্ছিলেন। তাদের নাম বাদ দিয়েছি। এছাড়াও কোনও অভারতীয় এই টাকা পাবেন না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File