Karam Puja | করম পুজো উপলক্ষে ২২ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা!

Thursday, September 17 2026, 3:41 am
Karam Puja | করম পুজো উপলক্ষে ২২ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা!
highlightKey Highlights

‘করম পুজো’ উপলক্ষে রাজ্যজুড়ে পূর্ণদিবস ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।


‘করম পুজো’ উপলক্ষে রাজ্যজুড়ে পূর্ণদিবস ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার এই ছুটি থাকবে বলে ১৬ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সমস্ত রাজ্য সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসনিক কার্যালয়, পুরসভা, সরকারি সংস্থা, বোর্ড, কর্পোরেশন এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলির পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন চা-বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের কর্মীদের জন্যও এই পূর্ণদিবস ছুটি প্রযোজ্য হবে। উল্লেখ্য, আদিবাসী সংস্কৃতির অন্যতম প্রধান এই উৎসবের তাৎপর্য মাথায় রেখে গত বছরেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পূর্ণদিবস ছুটি দেওয়া হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File