Fuel Price | পশ্চিম এশিয়ার যুদ্ধের জের, লিটার প্রতি ৫৫ টাকা বাড়লো ডিজেলের দাম! ঘোষণা অর্থমন্ত্রকের
Saturday, April 11 2026, 3:42 pm

Key Highlightsশনিবার ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ৫৫ টাকা ৫০ পয়সা বাড়াল অর্থমন্ত্রক।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানির দর নিয়ে বড়ো সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। শনিবার অর্থমন্ত্রক জানিয়েছে ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ৫৫ টাকা ৫০ পয়সা বাড়ানো হচ্ছে। আগে ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ছিল ২১ টাকা ৫০ পয়সা। বাড়ানো হচ্ছে বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েলের রপ্তানি শুল্কও। বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আগে ছিল ২৯ টাকা ৫০ পয়সা। প্রায় ১৩ টাকা বেড়ে এখন তা ৪২ টাকা হয়েছে। শনিবার থেকেই এই নয়া হার কার্যকর হচ্ছে। তবে পেট্রোলের রপ্তানি শুল্কের ক্ষেত্রে কোনও বদল আনা হয়নি।
- Related topics -
- বাণিজ্য
- পেট্রল
- ডিজেল
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- মূল্যবৃদ্ধি
- অর্থমন্ত্রক
- ভারত


