Crude Oil | মিললো কিছুটা স্বস্তি, আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম!
Tuesday, March 10 2026, 11:11 am

Key Highlightsসকাল সাড়ে ৯টা নাগাদ ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম প্রায় ১১ শতাংশ কমে নেমে এসেছে ৮৮.৩৬ ডলারে। ইউ এস ক্রুডের দামও ১০ শতাংশ কমেছে।
ইজ়রায়েল, আমেরিকা ইরানে যুদ্ধ শুরু করতেই উত্তপ্ত পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। ইরান হরমুজ় প্রণালী বন্ধ করতেই তেলের দাম চড়ছিল। যা সোমবার চরম পর্যায়ে পৌঁছয়। তবে সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধ তাড়াতাড়ি শেষ করা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের বক্তব্য, ট্রাম্পের কথার প্রভাব এবার পড়লো তেলের দামের ওপর। মঙ্গলবার জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। সকাল সাড়ে ৯টা নাগাদ ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম প্রায় ১১ শতাংশ কমে নেমে এসেছে ৮৮.৩৬ ডলারে। ইউ এস ক্রুডের দামও ১০ শতাংশ কমেছে।


